শিরোনামঃ-

» ড. জাফর ইকবালকে নামাজের কথা বলায় শিক্ষার্থী আটক

প্রকাশিত: ০৮. মে. ২০১৮ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে নামাজের কথা বলায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান- রাকিবুল ইসলাম রাকিব নামে ওই শিক্ষার্থীকে সন্দেহভাজন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রাকিব সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে রাকিব জাফর ইকবালের সঙ্গে দেখা করে দোয়া নিতে আসে। একপর্যায়ে যোহরের আজান পড়লে সে স্যারকে (ড. জাফর ইকবাল) নামাজের কথা বলে, এতে স্যারের সন্দেহ হয়।

Manual7 Ad Code

কারণ এর আগে অনেকে বিভিন্নভাবে জাফর ইকবালকে হুমকি দিয়েছে। তাই আমরা রাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসি।

পুলিশ কর্মকর্তা আরও জানান- সে শিক্ষার্থী কিনা এবং অন্য কোন উদ্দেশ্য নিয়ে জাফর ইকবালের কাছে এসেছিল কিনা এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

Manual5 Ad Code

এ বিষয়ে শাবির সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান- আটকের বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930