শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত: ০৭. মে. ২০১৮ | সোমবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি।

সোমবার (৭ মে) নগরীতে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন- ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সর্বাধিনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোন টালবাহানা জাতি বরদাশত করবেনা।

Manual2 Ad Code

গণতন্ত্রের স্বার্থেই দেশনেত্রীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় গণবিষ্ফোরণে দেশনেত্রীকে মুক্ত করা হবে।

Manual1 Ad Code

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে শাহ মাহমুদ আলী, মুহিব আহমদ, নছির মিয়া, এনামুল হক মাক্কু, জিলা মিয়া মেম্বার, আজির উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল মন্নান, আব্দুল হান্নান, গোলজার আহমদ, আব্দুল মুকিত, শহীদ রেজা, বেলাল আহমদ, আজাদ মিয়া, মকছুদুল করিম নোহেল, রুমেল আহমদ, মোস্তাক আহমদ, মাসুম পারভেজ, সোহেল ইবনে রাজা, আবু রায়হান রাজু, মামুন আহমদ, ইলিয়াস মিয়া, মাছুম আহমদ, ইসলাম উদ্দিন, নজরুল ইসলাম, আশরাফ আহমদ, আশরাফ উদ্দিন আলীম, কামরুল ইসলাম, সোহেল আহমদ, আশিকুর রহমান আসিক, বেলাল আহমদ, জাকারিয়া আহমদ, ইয়াসিন আহমদ ফাহিম, এনামুল হক, ইমন ফয়সল, আশরাফ উদ্দিন আলীম, জাকির হোসেন, রুবেল আহমদ, শিপলু আহমদ, সজিব আহমদ, তানভীর, শামীম আহমদ মাসুম, রুমন আহমদ, রাব্বি হোসেন, কিবরিয়া হোসেন রানা, সিপন আহমদ, সোহাগ আহমদ ও জাকারিয়া আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930