শিরোনামঃ-

» বালাগঞ্জে এসএসসি পরিক্ষায় পাসের হার ৬৬.৫৮%

প্রকাশিত: ০৭. মে. ২০১৮ | সোমবার

Manual4 Ad Code
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার এ বছর এসএসসি পরিক্ষায় ১৬টি উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৪শ ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯শ ৬৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৫ জন। সব মিলিয়ে পাসের হার ৬৬.৫৮ শতাংশ।
এদিকে, উপজেলার ২টি কেন্দ্রের মধ্যে কেন্দ্র-১ বালাগঞ্জ উপজেলার ডিএন মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি উচ্চ বিদ্যালয়ের ৯শ ৮৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬শ ৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন পরীক্ষার্থী।
এর মধ্যে ডিএন মডেল উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ৪ জন এবং বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১জন পরীক্ষার্থী। পাসের হার ৬৬.৪৩ শতাংশ।
এ সেন্টারে ফলাফলের দিক দিয়ে শীর্ষে বানীগাঁও এসইএসডিপি উচ্চ বিদ্যালয়। তাদের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৩.১৮ শতাংশ।
কেন্দ্র-২ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬টি উচ্চ বিদ্যালয়ের ৪শত ৭১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩শ ১৫ জন। অকৃতকার্য ১শ ৫৬ জন পরীক্ষার্থী। পাসের হার ৬৬.৮৭ শতাংশ।
এ সেন্টারে ফলাফলের দিক দিয়ে শীর্ষে বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়। ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৮.৯৪ শতাংশ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30