শিরোনামঃ-

» ছাত্রদল নেতা হাবিবের ইন্তেকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক

প্রকাশিত: ০৭. মে. ২০১৮ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual5 Ad Code

রবিবার (৬ মে) এক যৌথ শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- রাজপথের আন্দোলনের সংগ্রামের প্রিয়মুখ, তুখোড় ছাত্রদল নেতা সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ হাবিবকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930