শিরোনামঃ-

» দ্রুত সড়ক সংস্কার করুন; জকিগঞ্জ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তারা

প্রকাশিত: ০৫. মে. ২০১৮ | শনিবার


Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ এসোসিয়েশন সিলেটের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ মে) রাতে সিলেট নগরীর শিবগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় এসোসিয়েশনের আহবায়ক আফতাব হোসেন চৌধুরী কয়েসের সভাপতিত্বে ও আখতার হোসেন রাজুর পরিচালনায় মাজহারুল ইসলাম জয়নালের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুস সবুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ, জকিগঞ্জ গুনিজন সংবর্ধনা পরিষদের সভাপতি প্রিন্সিপাল এমএ মতিন, জকিগঞ্জ একতা ফোরামের সভাপতি এম মুকিত চৌধুরী, ফজলুল হক খান, মহীউদ্দিন আহমদ, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, এসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল হক, আব্দুল জলিল, আব্দুস শহীদ মাসুক, চৌধুরী হেলাল আহমদ, মর্তুজা আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ, চ্যানেল এস’র প্রতিনিধি হোসাইন আহমেদ সুজাদ, আব্দুল হান্নান তাপাদার, হারুন রশীদ, আব্দুল্লাহ আল মামুন শ্যামল, শাহীন আহমদ, শহীদুর রহমান তাপাদার, আব্দুর রহমান সিদ্দিকী, তুহিনুল হক চৌধুরী টুটুল, এমাদ উদ্দিন, আব্দুল ফাত্তাহ ফাহিম, জকিগঞ্জ ছাত্র পরিষদের আহবায়ক সাজু ইবনে হান্নান খান, যুগ্ম-আহবায়ক ওলী চৌধুরী, জাকির হোসেন, শাহীন আহমদ তাপাদার, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেটের সাধারণ সম্পাদক এএসএমজি কিবরিয়া প্রমুখ।

Manual1 Ad Code

দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য আফতাব হোসেন চৌধুরী কয়েস সভাপতি, অ্যাডভোকেট সিরাজুল হক সাধারন সম্পাদক ও আখতার হোসেন রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

বক্তারা অনতিবিলম্বে সিলেট জকিগঞ্জ সড়ক আসন্ন রমজানের আগে মেরামতের জোর দাবী জানান।

অন্যথায় জকিগঞ্জবাসীকে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ে দৃড় প্রতিজ্ঞা করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930