শিরোনামঃ-

» বন্দরবাজার, মহানজনপট্টি ও জেলরোডের ডিভাইডার অপসারনের দাবিতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৮ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রন সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে নগরীর লালদিঘীরপাড়স্থ প্রতিষ্ঠানদ্বয়ের কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী দেলওয়ার হোসেন এবং যানবাহন নিয়ন্ত্রন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হোসেন দুলালের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন- শান্তিপূর্ণ যেকোন কাজে আমি আপনাদের সাথে আছি। ডিভাইডারের কারনে যদি ব্যবসায়ীদের সমস্যা হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ এর ব্যবস্থা নেবে। কোন ধরণের উশৃঙ্খলতা ছাড়া শান্তিপূর্ণভাবে দাবি দাওয়া আদায়ে ও যৌক্তিক আন্দোলনে ব্যবসায়ীদের পাশে আছি, থাকবো।

সভায় বক্তারা দাবি দাওয়া তুলে ধরে বলেন- বন্দরবাজার ডিভাইডার, মহানজনপট্টি ও জেলরোডের ডিভাইডার যানবাহন যাতায়াতে মারাত্মক অসুবিধা সৃষ্টি করে। ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোড করতে ডিভাইডারগুলো কারণে অনেক সময় যানজট লেগে থাকে।

তাছাড়া নগরীর রাস্তাগুলোতে মুক্ত যাতায়াত করতে ডিভাইডার সাধারণ নাগরিকসহ ব্যবসায়ীদের নানামুখী সমস্যায় ফেলে দেয়। তাই এ ডিভাইডারগুলো অপসারণ করার দাবি জানান বক্তারা।

Manual8 Ad Code

উলে­খ্য, আগামী ৩ মে সকাল ১১টায় সমিতিগুলোর উদ্যোগে রাজা জিসি হাইস্কুল প্রাঙ্গণে এক মানববন্ধন করা হবে। মানববন্ধনে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আলী আহমদ।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন- সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ১নং সদস্য কানু মিয়া, চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. ফারুক আহমদ, হাজী মো. রুমিন আহমদ, হাজী সাদেক আহমদ, হাজী জুবেল আহমদ, বদরুল আহমদ মজনু, ফজল করিম, হাজী জুবের আহমদ, হাজী আবুল হোসেন, রাজা জিসি স্কুল রোডের ব্যবসায়ী হাজী আপতাব মিয়া, হাজী বশির মিয়া, স্বপন কর্মকার, আব্দুল গফফার মন্টু, জাহাঙ্গীর মিয়া, কয়েছ আহমদ, জিয়াউল হক, আজিজুল হোসেন, মো. ছালেক, হেলাল আহমদ, মো. দিলু মিয়া, দিলওয়ার হোসাইন, মো. ময়নুল ইসলাম, মো. জাহাঙ্গীর মিয়া, মো. রুহুল আমীন, মো. বদরুল আলম, আব্দুল করিম শরিফ, হায়দার খান, হাজী মজির হোসেন, মো. রহমত মিয়া, দিলীপ কুমার সাহা, মো. জুবের আহমদ, মো. সমছু মিয়া, অনিল সিনহা, মো. ফখরুজ্জামান, তুহিন জোয়ারদার, জাহিদ উদ্দিন, মো. ফুরকান আলী, মো. ফজল করিম, আহাদ, অছিউর রহমান, নানু, আহাদ, উত্তম ঘোষ, মুহিবুর রহমান, মো. আছাদ আহমদ, আব্দুল গফফার মিন্টু, আজিজুর রহমান, নিখন কুমার দাস, মো. আব্দুল জব্বার, আবুল কাসেম, নাছন, জুবায়ের আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এছাড়াও রাজা জিসি রোডের ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, কামালগড়, ছড়ারপাড়, মাছিমপুর এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930