- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান উৎসব-২০১৮ এর উদ্বোধন
প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৮ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান উৎসব-২০১৮ এর উদ্বোধন বুধবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি’র ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।
এসময় তিনি বলেন- ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাতকে শক্তিতে রূপান্তরিতকরণে প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ও সঠিক ব্যবহার। প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগাতে প্রয়োজন টেকনোলজি। এ লক্ষে এদেশের জনগণকে সম্পদে পরিণত করণে ব্যবহার করতে হবে তথ্য, বিজ্ঞান এবং প্রযুক্তির।
গত দু’শ বছর পৃথিবীর মানুষের জীবনযাত্রার বৈপ্লবিক রূপান্তরে প্রধান ভূমিকা নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা আজ যেকোন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি রূপে গণ্য হয়ে থাকে। বাংলাদেশের মত ছোট্ট জনবহুল এবং উন্নয়নশীল দেশের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা এবং এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নের কোন বিকল্প নেই। কিন্তু দূর্ভাগ্যক্রমে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশ এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।
অথচ এ দেশের সন্তানরা বিশ্বের উন্নত দেশে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নে উলেখযোগ্য অবদান রেখে চলছে। বিশ্বায়নের এ যুগে উন্নয়নের স্রোত ধারায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নয়নের কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিন্ডিকেট সদস্য মো. কবির খান, সহকারী প্রধান শিক্ষক সালমা নুরুন নাহার।
সহকারী শিক্ষক শিলা সাহার পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিজ্ঞান উৎসব-২০১৮ এর আহ্বায়ক মো. আবু রায়হান।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মীর্জা মোহাম্মদ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র তানভীর মো. জুলকার নাঈন, গীতা পাঠ করেন জয় দাস। ক্ষুদে বিজ্ঞানীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দিব্যদাস পূর্ণ, সামিন ইয়াসা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর