শিরোনামঃ-

» খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৮ | বুধবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই বিএনপি ও এর অঙ্গ–সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

Manual5 Ad Code

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এম জাহিদ হোসেন, আাহমদ আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

একই দাবিতে এর আগে গত ১২ ফেব্রুয়ারি ও ৮ মার্চ দুই দফায় ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করে বিএনপি।

Manual7 Ad Code

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930