শিরোনামঃ-

» সিলেট কম্পিউটার এসোসিয়েশনের সাধারণ সভা সম্পন্ন

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৮ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট কম্পিউটার ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন সিলেট কম্পিউটার এসোসিয়েশন সাধারন সভা মঙ্গলবার (২৪ এপ্রিল) নগরীর জিন্দাবাজার গ্যালারীয়া মার্কেটের ৫ তলায় অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সিলেট কম্পিউটার এসোসিয়েশনের সভাপতি এম এম সিদ্দিক সুহেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী এ এস এম জি কিবরীয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কুরআনে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম সুমন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সহ-সভাপতি মো. জয়নুল আক্তার চৌধুরী, সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে সিলেটে অবস্থিত বিভিন্ন মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী বৃন্দ।

Manual4 Ad Code

সভায় সাধারণ ব্যবসায়ীরা কম্পিউটার ব্যবসায় ব্যবসায়ীক স্বার্থ সংরক্ষনের জন্য একটি ব্যবসায়ীক নীতিমালা প্রনয়নের জোড় দাবী জানান। কম্পিউটার ব্যবসায় খুচরা ও পাইকারী মূল্যের সমন্বয় সাধন ও ব্যবসায়ীক সুষ্ট প্রচারনা ও নানাবিদ বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

সভায় বিষয়টি বিবেচনায় এনে ৭ সদস্যের একটি কমিটি গঠন করে আগামী ২ মাসের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি ব্যবসায়ীক নীতিমালা প্রণয়নের আশ্বাস দেন।

Manual7 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি আসাদ আহমদ স্বপন, জয়েন্ট সেক্রেটারী আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াহহিয়া তানজিল, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মো. আলাল আহমদ, সদস্য পার্থ চৌধুরী ও উপদেষ্টা মুজিবুর রহমান স্বাধীন।

এছাড়াও সিলেটে অবস্থানরত ডিস্টিবিউটর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও সিলেটের প্লানেট আরাফ কম্পিউটার সিটি, করিম উল্লাহ কম্পিউটার মার্কেট, কাজি ম্যানশন কম্পিউটার মার্কেট, গ্যালারিয়া কম্পিউটার মার্কেট, কানিজ প্লাজা ও সুরমা মার্কেটের সর্বস্তরের কম্পিউটার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30