শিরোনামঃ-

» জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী’র বর্ষবরণ ও শিশু আনন্দমেলার উদ্বোধন

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০১৮ | সোমবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী, সিলেট এর উদ্যোগে বাংলা “বর্ষবরণ ও শিশু আনন্দমেলা” সোমবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৪ টায় ৪ দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিন অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

তুলির আঁচড় দিয়ে “বৈশাখে রং লাগাও প্রাণে”র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনন্দমেলার উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকারের সিলেট বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহার সভাপতিত্বে ও শিশু একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, ইমজা সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী।

Manual7 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্তকর্তা সাইদুর রহমান ভূইয়া।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নৃত্য শৈলী, দ্বৈতস্বর, গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন ও শিশু একাডেমীর প্রশিক্ষণার্থীরা। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ২শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930