শিরোনামঃ-

» “প্রতিবাদে প্রতিরোধে আমরা” পরিচয়ে ধর্ষণ এর প্রতিবাদে ৭ দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০১৮ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ “প্রতিবাদে প্রতিরোধে আমরা”- এর উদ্যোগে “কন্যা জায়া জননী চায় ধর্ষক মুক্ত ধরণী”- প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী প্রতিবাদ কার্যক্রম এর আজ ছিল সপ্তম ও শেষ দিন।

আয়োজক বাপ্পী কুমার মজুমদার, বর্ণা ব্যানার্জি, ফারহীন জাহান নুবা, ইমদাদুল হক মিলন, আনোয়ারুল ইসলাম রিয়াজ, রিমা দাস সহ অন্যান্যরা জানান এটি কর্মসূচির শেষ দিন হলেও প্রতিবাদের শেষ দিন নয়।

Manual2 Ad Code

তারা বলেছেন, যদি ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড না করা হয় তবে তারা প্রয়োজনে আবার আন্দোলনে নামবেন এবং নানা কর্মসূচি ঘোষিত হবে। প্রয়োজনে তাদের প্রতিবাদের বজ্রকন্ঠে আবারও গর্জে ওঠবে রাজপথ।

Manual7 Ad Code

৭ দিনব্যাপী এই টানা কার্যক্রমের শেষ দিনে প্রথমেই ছিল স্লোগান মিছিল, যেটি সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণের মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে থামে এবং অবস্থান স্লোগান দিয়ে শেষ হয়।

Manual7 Ad Code

পরবর্তিতে অনুষ্ঠিত হয় শতভাষী ও থিয়েটার সিলেট এর পরিবেশনায় দু’টি ধর্ষণ বিরোধী ও সচেতনতামূলক নাটক।

Manual1 Ad Code

তাছাড়াও “ধর্ষণ ও বাংলাদেশে- এর বর্তমান পরিস্থিতি” একটি প্রতিবেদন এর মাধ্যমে তুলে ধরা হয়। কবিতার ভাষায় উঠে আসে ধর্ষণের ফলে নারীর তীব্র কষ্টের কথা। সন্ধ্যা হলে আলোক প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে শেষ হয় “প্রতিবাদে প্রতিরোধে আমরা” পরিচয়ে ধর্ষণ এর প্রতিবাদে ঘোষিত ৭ দিনব্যাপী টানা কর্মসূচির।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30