শিরোনামঃ-
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সিলেট তেমুখি-বাদাঘাট সড়ক সংস্কার করুন : মিসবাহ উদ্দিন সিরাজ
প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০১৮ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট নগরীর অতি নিকটবর্তী সদর উপজেলার তেমুখি-বাদাঘাট সড়ক অবিলম্বে সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
রবিবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার মোগলগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসীর সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এ রাস্তা নিয়ে ও স্থানীয় জনসাধারণের তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি এ দাবি জানানা।
সভায় মিসবাহ উদ্দিন সিরাজ বলেন- জনদুর্ভোগ লাঘবে ও জনগণের জীবনমানের উন্নয়নে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দীর্ঘদিন যাবত উত্তর সদরসহ কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম এ রাস্তাটি ভেঙ্গে এখন মরণফাঁদে পরিণত হওয়ার পরও রহস্যজনক কারণে এখনো সেটি সংস্কার হচ্ছে না।
তিনি বলেন, সদর উপজেলার বাদাঘাট এলাকার সিলেট কেন্দ্রীয় কারাগার, মেরিন একাডেমির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অথচ এ সকল প্রতিষ্ঠানের যাতায়াতের এ রাস্তাটি দীর্ঘদিন যাবত যান চলাচলের অনুপযোগী ও চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে- যা গভীর উদ্বেগ ও হতাশাজনক।
তিনি বলেন- সরকারের ভাবমূর্তিকে নস্যাৎ করার জন্য বিভিন্ন দফতরে ঘাপটি মেরে থাকা কতিপয় দুস্কৃতিকারী কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও ষড়যন্ত্রমূলক কার্যকলাপের ফলে এসকল উন্নয়ন কর্মকান্ডে দীর্ঘসূত্রিতা ও বিলম্বিত করা হচ্ছে।
তিনি জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে এ রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিলেট-১ আসনের সংসদ সদস্য সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহ সংশ্লিষ্ট দফতরের প্রতি আহবান জানান।
এ ছাড়াও তিনি আগামি জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আগামি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে পাড়া-মহল্লায় আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। সিলেট জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহনুর এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।
সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ইছন, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নূরে আলম সিরাজী, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মঈন মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর