শিরোনামঃ-

» যুব মৈত্রীর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর কমিটির আলোচনা সভা

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০১৮ | বুধবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ “রুটি, রুজি কাজ চাই, নইলে বেকার ভাতা চাই” এই স্লোগানকে সামনে রেখে বেকারত্ব, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক ও বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ যুব মৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম এস এ মাছুম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নারী মুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ও ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রানী সেন শম্পা।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর শাখার সহ সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, সিলেট জেলার সাধারণ সম্পাদক এম এ মহিত খান, মৃদুল সেন, ভিশন চন্দ্র দাস, সুবর্ণ শুভ প্রমুখ।

 

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30