শিরোনামঃ-
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» বাদশাহের আমন্ত্রণে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০১৮ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে ২৩ দেশের যৌথ সামরিক মহড়া সমাপনীতে যোগ দিতে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ এপ্রিল দাম্মামে এই সমাপনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ২৩টি দেশের অংশগ্রহণে ১৮ মার্চ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে এই যৌথ মহড়া শুরু হয়। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরি সৌদি বাদশাহের এই আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
বাংলাদেশসহ ২৩ দেশের স্থল, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের অংশংগ্রহণে এই যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড ওয়ান নামে পরিচিত। অংশগ্রহণকারী দেশের সংখ্যা, সেনা সংখ্যা ও ব্যবহূত সমরাস্ত্রের বিবেচনায় এই মহড়াকে উপসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহত্ সামরিক মহড়া হিসেবে বিবেচিত।
আগামী ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যাবেন। ১৬ এপ্রিল দাম্মামে মহড়ার সমাপনীতে অংশগ্রহণ শেষে তিনি সরাসরি লন্ডনে যাবেন। আগামী ১৯–২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। ওই সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে।
আগামী ২২ এপ্রিল প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশে ফিরবেন। এরপর ২৬ এপ্রিল তিনি ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ যোগ দিতে অস্ট্রেলিয়া যাবেন। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল সিডনিতে সামিটটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে যাবেন।
Attachments
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৫ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর