শিরোনামঃ-
- কানাইঘাটে সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : আবুল কাহের চৌধুরী শামীম
- সিলেটে সবুজ সাথী সম্মাননা পেলো সিসিকের ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
» আইপিএলে আজ নতুন মিশনে সাকিব!
প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০১৮ | সোমবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস্ ডেস্কঃ আইপিএলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ আইকন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সাত মৌসুম কাটানোর পর এবার সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামবেন এই আইকনিক অলরাউন্ডার।
সব ঠিক থাকলে সানরাইজার্সের প্রথম ম্যাচের একাদশে থাকছেন সাকিব। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সোমবার (৯ এপ্রিল) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে। ১১তম আসরের চতুর্থ ম্যাচ এটি।
সাকিব যেন সৌভাগ্যের আরেক নাম। তাকে দলে নিয়ে দুই দুইবার শিরোপার মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে আইপিএলের পঞ্চম আসরে দলের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ১৫.১৬ গড়ে করেন ৯১ রান। বল হাতে নিয়েছিলেন ১২ উইকেট। শিরোপা জেতে কলকাতা।
এরপরের মৌসুমটি খেলা হয়নি সাকিবের। কলকাতাও সেই আসরে শিরোপার স্বাদ পায়নি। ২০১৪ সালে সপ্তম আইপিএলে আবারও কলকাতার হয়ে খেলেন সাকিব, ট্রফি হাতে নেয় গৌতম গম্ভীরের দল। ওই আসরে ব্যাট হাতে আরও সাবলীল ছিলেন সাকিব। ৩২.৪২ গড়ে করেছিলেন ২২৭ রান। সঙ্গে বল হাতে ১১ উইকেট তো ছিলই।
দল বদলে এবার সানরাইজার্স হায়দরাবাদে সাকিব। হায়দরাবাদেরও কি কপাল খুলবে আরেকবার? এক মৌসুম আগে মোস্তাফিজুর রহমানের দুরন্ত পারফরম্যান্সে ভর করে শিরোপা জিতেছিল দলটি। এবার না হয় আরেক বাংলাদেশি সাকিব আনন্দে ভাসাবেন!
হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা।
রাজস্থান একাদশ (সম্ভাব্য): অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাথি, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, বেন স্টোকস, জস বাটলার, স্টুয়ার্ট বিনি, অঙ্কিত শর্মা / কৃষ্ণপ্পা গৌতম, জোফরা আর্চার, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাত।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৫ বার
সর্বশেষ খবর
- কানাইঘাটে সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
- বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের ফুলেল শুভেচ্ছা
- সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিজয়ী বালকদলকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীরর অভিনন্দন


