শিরোনামঃ-

» সিলেট সেন্ট্রাল রোটারী ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০১৮ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ বাংলাদেশের পাস ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এম এ লতিফ বলেছেন রোটারীয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যানে কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। সম্প্রীতির মাধ্যমে সমাজসেবা করাটাই রোটারী আন্দোলনের মুল লক্ষ্য। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল জনকল্যানে উজ্জ্বল অবদান রয়েছে।

Manual4 Ad Code

সিলেট সেন্ট্রাল রোটারী ক্লাবের উদ্যোগে ক্লাবের দু’জন বর্ষিয়ান রোটারিয়ানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৭ এপ্রিল) রাতে নগরীর হোটেল হিলটাউন এর কনফারেন্স হল এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেডিডেন্ট অধ্যাপক সাব্বির আহমদ। ক্লাবের সিনিয়র রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমানকে রোটারী ডিস্ট্রিক্ট এর পক্ষ থেকে লাইফ টাইম এ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড ও পাস প্রেসিডেন্ট সৈয়দ সুজাত আলী স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

জনাকীর্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর পিপি হুমায়ুন ইসলাম কামাল, এ্যাসিসটেন্ট গভর্নর পিপি নজরুল ইসলাম। রোটারিয়ান তাজুল ইসলাম হাসান কর্তৃক কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিপি আব্দুল খালিক, পিপি আফসার উদ্দিন, পিপি আবুল বশর, পিপি এমদাদ হোসেন, পিপি আব্দুল আলী, পিপি তৈয়বুর রহমান, পিপি জিয়াউল হক, পিপি আব্দুল মুকিত, আইপিপি ড. শহীদুল ইসলাম এডভোকেট, প্রেসিডেন্ট ইলেক্ট এম এ রহিম, সেক্রেটারী মোঃ সামছুদ্দিন ও সিলেট সুরমা রোটারী ক্লাবের প্রেসিডেন্ট প্রমুখ। পরে সংবর্ধিত রোটারিয়ানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহন করেন সর্বরোটারিয়ান রুহুল আলম, অসীম ধর্মজীৎ সিংহ, আবুল হাসান, মোহাম্মদ আলী হোসেইন, আহমেদ রশিদ চৌধুরী, স্বরাজ বন্ধু দাস। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা রুনা বেগমকে ভোকেশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সমৃদ্ধি কামনা করা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031