শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সিলেট মহানগর কৃষক লীগের আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০১৮ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সিলেট মহানগর কৃষক লীগের নবগঠিত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় নগরীতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

Manual8 Ad Code

শোভাযাত্রাটি নগরীর রেজিস্টারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রুহেল আহমদ, শ্রমিকলীগ সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুশফিক জায়গীর দার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

এসময় উপস্থিত ছিলেন- কৃষকলীগের হুসাইন আহমদ, ডা. নজরুল ইসলাম, ডা. বিজিত পাল, শেখ মো. আজাদ, সোয়েব বক্স, এইচ আর শাকিল, জমশেদ সিরাজ, মাজহারুল ইসলাম রুকন, মিন্টু রায় চৌধুরী, কবির আহমদ শাহজাহান, জাকারিয়া পল­ব, মুহিবুর রহমান মুহিব, এডভোকেট খায়রুল আনাম চৌধুরী, বিধান পাল, লিটন দাস, নজরুল ইসলাম, তোজাম্মেল হক তাজুল, তৌফিকুল ইসলাম বাবলু, সুজেল আহমদ তালুকদার, সাইফুল ইসলাম সফু, হাবিবুর রহমান খোকন, এম. নিজাম উদ্দিন, এডভোকেট চাদনী মনি, রেবেকা জাহান রুজি, আঙ্গুর বেগম, অলিউর রহমান, দুলাল আহমদ, সাইফুর রহমান, আব্দুল খালিক লাভলু, খালেদুর রহমান, তানভীর আহমদ, প্রভাত চন্দ্র, আব্দুশ শাহিদ, জানু বেগম, ফারহানা বেগম হেনা, জুবায়েল আহমদ, শাকিল আহমদ, সোয়েব আহমদ, রমিজ আহমদ, লিটন পাল, মো. রিপন আহমদ, আরিফুর রহমান রুহান, শামীম আহমদ, মাজেদ আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930