শিরোনামঃ-

» তাহিরপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০১৮ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

তাহিরপুর উপজেলা প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা বুধবার (৪ এপ্রিল)  বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড. রনজিত সরকার। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। পদ্মা সেতুসহ সব যুগান্তকারী পদক্ষেপগুলো এ সরকারের আমলেই হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের প্রতীক নৌকার নির্বাচন।

দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর বিশ্বাসী হয়ে গেছে। দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই- এ কথা দেশবাসী মনে প্রাণে বিশ্বাস করে।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মনোরঞ্জন তালুকদার, থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, তাহির পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন বর্মন। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, শাহানুর মিয়া, ফয়জুন্নুর, সাধারণ সম্পাদক ইমরান হোসেন দিপক, তাহিরপুর মৎস্যজীবী লীগের সভাপতি আজিজুল, বড়দল যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুব্রত সামন্ত সরকার, তাহির পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, ছাত্রলীগ নেতা নাজির প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহান মাস্টার।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30