শিরোনামঃ-

» মিরাবাজারে মা ও ছেলের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার নাজমুল ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০১৮ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নগরীর মিরাবাজারস্থ খারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত নাজমুল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

Manual5 Ad Code

বুধবার (৪ এপ্রিল) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরুর আদালত এ রিমান্ডের আদেশ দেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, নাজমুলের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে শুনানী শেষে বিচারক তাকে ৭ দিনের রিমান্ডে দেন।

Manual3 Ad Code

এর আগে মঙ্গলবার (৩ এপ্রিল) দিবাগত রাতে সিলেটের বটেশ্বর বাজার এলাকা থেকে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930