শিরোনামঃ-

» নিখোঁজ ছাত্রদল নেতা জুনেদ আহমদের সন্ধানের দাবিতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৮ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নিখোঁজ ছাত্রদল নেতা জুনেদ আহমদের সন্ধানের দাবিতে তার পরিবারের উদ্যোগে মঙ্গলবার (৩ এপ্রিল) বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মিলাদ মাহফিলে ছাত্রদল নেতা জুনেদ আহমদের সন্ধানের দাবি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াছ আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, আনসার আলী সহ সকল গুমকৃত নেতাদের সন্ধানের দাবিতে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনা করা হয়।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন মোহন, ছাত্রদল নেতা জামিল আহমদ, কামরান হোসেন হেলাল, কয়েছ আহমদ, এনামুল হক, জেলা বিএনপির সদস্য হাসান মঈনুদ্দিন আহমদ মঈনুল, কামরুল হাসান, মাজেদ খান, সাইদুর রহমান, মুন্না ঘোষ, রাজীব বৈদ্য, ইমরান খান, নজরুল ইসলাম, রুবেল ইসলাম, ফরহাদ আহমদ হৃদয়, এমদাদুল হক রাহাত, আতিকুর রহমান, তুহিন আহমদ, সারওয়ার আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930