শিরোনামঃ-

» হবিগঞ্জে জেলা যুবলীগ সভাপতির ওপর হামলা, আহত ৫

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৮ | বুধবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (০৩ এপ্রিল) রাতে বানিয়াচংয়ে এ হামলার ঘটনা ঘটে।

জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী জানান, বানিয়াচং থেকে একটি অনুষ্ঠান শেষে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ দলীয় নেতাকর্মীরা হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।
‘এ সময় মোটরসাইকেলে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’

Manual1 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মিল হক বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে বিস্তারিত এখনও বলা যাচ্ছে না।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930