শিরোনামঃ-

» ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের সন্ধান কামনায় সিলেটে দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৮ | বুধবার

Manual3 Ad Code

 

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিন ধরে নিখোঁজ হওয়া সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনারের সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে দিনার সন্ধান পরিষদ ও দিনার সন্ধান ছাত্র পরিষদ।

মঙ্গলবার (৩ এপ্রিল) বাদ এশা দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে নিখোঁজ হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

উল্লেখ্য- কিংবদন্তী ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার গুমের ৬বছর পুর্ন হলেও আজ অবধি তাঁকে পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে ব্যার্থ হয়েছে সরকার। দিনার গুমের ৬বছর উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে দিনার সন্ধান পরিষদ ও দিনার সন্ধান ছাত্র পরিষদ।

Manual4 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সহ-সভাপতি ও সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, দিনার সন্ধান পরিষদ সিলেট-এর আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শামীম আহমদ, বিএনপি নেতা মতিউল বারী চৌধুরী খুর্শেদ, বুরহান উদ্দিন, আব্দুল লতিফ খান, ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম বেলাল, দিদার ইবনে তাহের লস্কর, মুহিবুর রহমান মুহিব, কয়ছর হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও দিনার সন্ধান ছাত্র পরিষদ সিলেটের আহবায়ক মিজানুর রহমান নেছার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফছর খান, এমদাদুল হক স্বপন, আহমেদ নাজিম পান্না, যুবদল নেতা কল্লোলজ্যোতি বিশ্বাস জয়, বিএনপি নেতা ফয়জুল ইসলাম সুমন, আলমগীর হোসেন, ছাত্রদল নেতা উসমান গনি, শিহাব খান, আব্দুল খালিক মিল্টন, জাহাঙ্গীর আলম বাবুল, আবুল কালাম, আইনুল হক সুমন, নজরুল ইসলাম, হাজী দিনার, আশরাফ উদ্দিন রুবেল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনার সন্ধান ছাত্র পরিষদের সদস্য সচিব সোহেল ইবনে রাজা, ছাত্রদল নেতা জাহেদ আহমদ, সেলিম আহমদ, মঞ্জু আহমদ, এম সি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, ছাত্রদল নেতা সুহেদুল ইসলাম সুহেদ, সুলেমান খান, মজনুর রহমান, মাজহারুল ইসলাম, রুবেল আহমদ রানা, বদরুল হক চৌধুরী ফাহিম, মাহতাব উদ্দিন, তানিমুল ইসলাম তানিম ও আবু ইয়ামিন চৌধুরী প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30