শিরোনামঃ-

» দিনার গুমের ৬ বছর; সন্ধান কামনায় দিনার সন্ধান পরিষদ ও ছাত্র পরিষদের দোয়া মাহফিল আজ

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৮ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার গুমের ৬ বছর পূর্ণ হচ্ছে আজ ৩ এপ্রিল। ২০১২ সালের এই দিনে ঢাকার উত্তরা থেকে ছাত্রদল নেতা জুনেদ সহ গুম হন ইফতেখার আহমদ দিনার। ৬বছর পেরিয়ে গেলেও আজ অবধি তাদের সন্ধান পায়নি পরিবার ও দল।

Manual6 Ad Code

এদিকে ইফতেখার আহমদ দিনার গুমের ৬বছর উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। দিনার সন্ধান পরিষদ ও দিনার ছাত্র সন্ধান পরিষদ।

উক্ত মাহফিল মঙ্গলবার (৩ মার্চ) বাদ এশা নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

সোমবার এক বিবৃতিতে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন- দিনার সন্ধান পরিষদ সিলেট-এর আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, দিনার সন্ধান পরিষদের সদস্য সচিব ও ইফতেখার আহমদ দিনারের বোন তাহসীন শারমিন তামান্না, দিনার সন্ধান ছাত্র পরিষদের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান নেছার এবং ছাত্র পরিষদের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৫ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031