- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ওসমানী হাসপাতালে নার্সি কর্মকর্তাদের নিয়ে পরিচালকের মতবিনিময়
প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৮ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নার্সিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ১ এপ্রিল রবিবার হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ.কে. মাহবুবুল হক।
পেশাগত দক্ষতার জন্য নার্সদের প্রশিক্ষণ নিতে স্বজনপ্রীতি, রাত্রীকালীন ডিউটি তালিকায় অনিয়ম, নার্সদের অশোভন আচরণ, সঠিক স্টাফিং, নার্স স্বল্পতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। বিগত ১৫ বছর যাবৎ হাসপাতালে নার্সদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় পরিচালকের সম্মতি এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাসে সকলের সর্বসম্মতিক্রমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় ‘নার্স কর্মকর্তা কল্যাণ পরিষদ’ নামে একটি শক্তিশালী কমিটি গঠন করার পক্ষে নাসিং কর্মকর্তাগণ মত প্রকাশ করেন। এ দিকে গত ৩১ মার্চ শনিবার আরেক দফা মতবিনিময় করা হয়।
নার্সদের সমান সুযোগ-সুবিধা ও রোগীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে সকলের অংশগ্রহণের মাধ্যমে নাসিং প্রতিনিধি নির্বাচন করার অঙ্গিকার নিয়ে এবং ‘গায়ে মানে না আপনি মোড়ল’ প্রবাদ উচ্চারণ করে নাসিং কর্মকর্তারা বলেন, একটি গনতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে নার্সরা কারো অধীনে থাকার কথা নয়। তাই পুণরায় গণতান্ত্রিক ধারায় ফিরে নিজেদের অবস্থান শক্ত করে রোগীদের সেবার মানোন্নয়নে এবং সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করার জন্য নার্স কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ.কে. মাহবুবুল হক বলেন, হাসপাতালে প্রায় ৪শ থেকে সাড়ে ৪শ নার্সিং কর্মকর্তা রয়েছেন। এতো বড় হাসপাতালে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ নিজে নিজে প্রতিনিধি হয়ে রোগীদের সেবার মান বৃদ্ধি করা যায় না। তাই সঠিক নেতৃত্ব না হলে বিশৃঙ্খলা, স্বজনপ্রীতি, নির্যাতনসহ সকল অপকর্ম শেষ হবে না। কয়েকদিন আগে ৪র্থ শ্রেণির নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। একই ভাবে তিনি নার্স কর্মকর্তাদেরও নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার সকল উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। হাসপাতালের আলোচিত সকল সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি। তিনি আরো বলেন, দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোয়া লেগেছে। স্বাস্থ্য সেবায় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ অবদান রয়েছে। তাই শেখ হাসিনার অবদান তুলে ধরতে আমাদের নিরলস ভাবে কাজ করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর