শিরোনামঃ-

» বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জৈন্তাপুর বিএনপির প্রতিনিধি সভা

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৮ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- গণতন্ত্রের ফিনিক্স পাখি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে কোন নির্বাচন দেশে হতে দেয়া হবেনা।

গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ১০ এপ্রিল সিলেট কোর্ট পয়েন্ট সংলগ্ন সিটি পয়েন্টে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে। সমাবেশে স্বসস্ফুর্তভাব অংশগ্রহনের মাধ্যমে প্রমাণ করতে হবে সিলেট বিএনপির দুর্জয় ঘাটি।

তিনি রবিবার (১ এপ্রিল) বিকেলে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আসন্ন ১০ এপ্রিল সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জৈন্ত্যেশ্বরী মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুল মতিন চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য মহিবুল হক মহিব, এবিএম জাকারিয়া, আব্দুস শুক্কুর, হেলাল উদ্দিন, আব্দুর রশিদ চেয়ারম্যান, ফখরুল ইসলাম, আব্দুল আহাদ, ইমতিয়াজ আলী, বাহারুল আলম বাহার চেয়ারম্যান, আব্দুর রব, আলতাফ হোসেন, মো. নাসির উদ্দিন আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30