শিরোনামঃ-

» ‘তানিয়া’ ৫/৬ জনকে নিয়ে আমার মা-ভাইকে মেরে ফেলেছে

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৮ | সোমবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরের মিরাবাজারে খারপাড়ার মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসা থেকে রবিবার (১ এপ্রিল) সকাল ১১ টায় দিকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

এ সময় ওই বাসা থেকে উদ্ধার হওয়া নিহত রোকেয়া বেগমের ৫ বছরের মেয়ে রাইসা পুলিশকে জানিয়েছে, তার মা’র বান্ধবি তানিয়া ও কয়েকজন ছেলে তার মা ও ভাইকে হত্যা করেছে। মা ছেলের নিহত হওয়ার খবর পেয়ে সিআইডি ও পিবিআই’র দু’টি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরণের আলামত সংগ্রহের পাশাপাশি ওই বাসা থেকে একটি কম্পিউটার জব্দ করেছে।

Manual1 Ad Code

নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন জানান, শনিবার সন্ধ্যার পর থেকে একাধিকবার তার বোনের মোবাইল ফোনে কল করেছেন। তিনি ফোন না ধরায় রবিবার সকাল সাড়ে ১০টায় তার বাসায় আসেন। এসে দেখেন বাসার পাশে স্থানীয়দের ভিড়। তারা তাঁর ভাগ্নি রাইসার সঙ্গে কথা বলছে।

এ সময় রাইসা জানায়, তাঁর মা ও ভাইকে মেরে ফেলা হয়েছে। ঘরের ভেতরে তাদের লাশ। কারা মেরেছে জানতে চাইলে সে জানায়, মা’র বান্ধবী তানিয়া ও কয়েকজন ছেলে। এরপর পুলিশ তাকে উদ্ধার করে পাশের একটি বাসায় নিয়ে যায়।

Manual1 Ad Code

তিনি আরও জানান, সিলেট নগরের পাঠানটুলা এলাকায় রোকেয়ার একটি পার্লার রয়েছে। তার স্বামী হেলাল আহমদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায়। তিনি আলাদাভাবে নগরের বারুতখানা এলাকায় থাকেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে।

পুলিশ ধারণা করছে যারা এই হত্যকাণ্ডের সঙ্গে জড়িত তারা এই বাসাতে অনেক দিন ধরে যাতায়াত করত। একমাত্র জীবিত উদ্ধার হওয়া রাইসা নামের ৫ বছরের মেয়ে পুলিশকে কিছু তথ্য দিয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। রোকেয়া বেগমের ব্যবহৃত মোবাইল নাম্বার নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত রাইসাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031