শিরোনামঃ-

» সিলেটে বিশাল শোডাউনে সাবেক সাংসদ শফিক চৌধুরীকে বরণ করলেন শামীম

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৮ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে ফিরেছেন।

Manual8 Ad Code

রবিবার (১ এপ্রিল) সকাল ১১ টার সময় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেন। আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এসময় বিমানবন্দরে তাঁকে গণসংবর্ধনা দেয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সভাপতি হাজী শামীম আহমদের নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলার তৃণমুল নেতৃবৃন্দকে নিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

Manual4 Ad Code

এসময় হাজারখানেক মোটরসাইকেলের বহর নিয়ে তারা বিমানবন্দর থেকে শফিকুর রহমান চৌধুরীকে তার টিলাগড়স্থ বাসভবনে পৌঁছে দেয়। পরে সেখানে শফিকুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।

Manual3 Ad Code

এর আগে সকালে বিমানবন্দরের পার্কিং এলাকায় বিশাল মিছিল ও শ্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা শফিকুর রহমান চৌধুরীকে স্বাগত জানান। সংবর্ধনার জবাবে সাবেক এই সংসদ সদস্য বলেন- ‘দেশ ও জনগণের কল্যাণের জন্যই তাঁর রাজনীতি। আমি আমার রাজনীতির শুরু থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করছি। আজও সেই আদর্শের সৈনিক হিসেবে আমার পথচলা। আগামী দিনগুলোতে আমি সকলকে পাশে চাই।’

এ সময় তিনি উপস্থিত হাজারো নেতাকর্মীকে ধন্যবাদ জানান। তিনি বলেন- আপনার কষ্ট করে আমাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর পর্যন্ত এসেছেন। এমন ভালোবাসা কোনদিন ভুলার নয়।

Manual2 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30