শিরোনামঃ-

» মোগলগাঁও ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৮ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জাতীসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকার মানুষকে নিরাপত্তা বেষ্টনি দিয়ে রেখেছেন। যাতে কেউ দূঃখ দুর্দশার মধ্যে অসহায় না হয়। দেশে নানা দুর্যোগ আসছে। সে দুর্যোগকে কাটিয়ে উঠার জন্য সরকারের আন্তরিকতার শেষ নেই। ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা সহ সরকার বিভিন্ন সুবিধা প্রদান করছে। সরকারের এসব প্রচেষ্ঠার ফলে দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগুচ্ছে।

Manual4 Ad Code

তিনি সরকারের এ ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। রবিবার (১ এপ্রিল) বেলা ২ টায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. হিরন মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাফায়াত খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানূর, জেলা আওয়ামীলীগ নেতা ও এপিপি এডভোকেট নূরে আলম সিরাজি, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, আজাদুর রহমান আজাদ।

উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সচিব নেহারজিৎ পাল সদস্য মো. আশিক মিয়া, সিদ্দিকুর রহমান সায়েম, ফজলু মিয়া, মুক্তার আলী, শফিকুর রহমান, মো. ফজলু, তাজিদুল ইসলাম জয়নাল, মুজিবুর রহমান, মঈন উদ্দিন, চম্পা বেগম, আসমা বেগম ও জহুরা বেগম।

Manual2 Ad Code

 

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30