শিরোনামঃ-

» নগরীর মিরাবাজারে মা-ছেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০১৮ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নগরীর মিরাবাজারস্থ মিতালী আবাসিক এলাকা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জীবিত উদ্ধার করা হয় ৫ বছরের একটি শিশুকে। নিহতরা হলেন, রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রূপম (১৬)। আর উদ্ধার করা শিশুটি রোকেয়ার মেয়ে রাইসা বেগম (৫)।

রবিবার (১ এপ্রিল) দুপুরে মিতালী ১৫/জে নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

জানা যায়, রোকেয়া বেগম তার ছেলে ও মেয়েকে নিয়ে খাড়পাড়ার মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসার নিচতলায় ভাড়া থাকতেন। এদিকে তার স্বামী অসুস্থ থাকায় তিনি তার নিজ বাড়ীতেই থাকতেন।

Manual8 Ad Code

নিহত রোকেয়ার ভাই জাকির হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে তিনি তার বোনের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় আজ বোনের বাসায় আসেন। বোনকে অনেক ডাকাডাকির পরও সারা না পেয়ে তিনি উপরতলায় মালিক সালমান হোসেনকে খবর দেন। পরে মালিকের কাছে থাকা একটি চাবি দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকে দেখেন এক বিছানায় তার বোন রোকেয়া বেগম ও অন্য বিছানায় তার ভাগ্নে রূপমের লাশ পড়ে আছে। পরে তিনি পুলিশকে খরর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031