শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবি সমিতির উদ্যোগে মাহিদ আল-সালামের নির্মম হত্যার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল রবিবার

প্রকাশিত: ৩১. মার্চ. ২০১৮ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আইনজীবি পিতা-মাতার আদরের পুত্র মাহিদ আল-সালাম ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করেন। মাহিদের পিতা মরহুম এডভোকেট আব্দুস সালাম ছিলেন সিলেট জেলা কর আইনজীবি সমিতির প্রাক্তন সভাপতি ও মাতা বর্তমান কর আইনজীবি আমিনা বেগম চৌধুরী।

Manual7 Ad Code

তাঁর এ নির্মম হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবীতে রবিবার (১ এপ্রিল) বেলা ১২ টায় নগরীর হাউজিং এস্টেটস্থ সিলেট জেলা কর আইনজীবি সমিতির কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা কর আইনজীবি সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী খোকন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930