- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : আবুল কাহের চৌধুরী শামীম
- সিলেটে সবুজ সাথী সম্মাননা পেলো সিসিকের ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিলেট চেম্বার অব কমার্সের সাথে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশিত: ২০. মার্চ. ২০১৮ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাথে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সিলেট প্লাটিনামের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সোমবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় চেম্বার কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরতা অনুষ্ঠিত হয়।
দু’টি চেম্বারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এবং জুনিয়র চেম্বার সিলেটের প্রেসিডেন্ট রাফাতুল ইসলাম নাবিল। সমঝোতা স্মারক অনুযায়ী সিলেটে তরুণ উদ্যোক্তাদের মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, কর্মশালা ইত্যাদি আয়োজনে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সিলেট প্লাটিনামকে সহযোগিতা করবে এবং জুনিয়র চেম্বারও বিভিন্ন ইভেন্ট, মেলা ও কার্যক্রম পরিচালনায় সিলেট চেম্বারকে সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিভাগীয় চেম্বার হিসেবে এতদাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সিলেট প্লাটিনামে রয়েছে এক ঝাঁক শিক্ষিত ও উদ্যোমী তরুণ। তাদের উৎসাহ, উদ্দীপনা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সিলেট তথা বাংলাদেশের অর্থনীতিকে কয়েক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব। সিলেট চেম্বার সর্বদা এসব উদ্যোমী তরুণদের পাশে থাকবে।
অনুষ্ঠানে জুনিয়র চেম্বারের প্রেসিডেন্ট রাফাতুল ইসলাম নাবিল সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য সিলেট চেম্বার অব কমার্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বর্তমানে বিশে^র ১২৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। সিলেটে এই সংগঠনটি নতুন হিসেবে সিলেট চেম্বার অব কমার্স তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত সহায়ক ও আনন্দের। তিনি সিলেট চেম্বারের সাথে যৌথ উদ্যোগে অতিশীঘ্রই একটি ইয়ুথ এন্ট্রিপ্রিনিয়ার ফেয়ার আয়োজনের প্রস্তাব করেন।
এছাড়াও তিনি জুনিয়র চেম্বারের কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে সিলেটের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মো. আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমেদ, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের ফাউন্ডার প্রেসিডেন্ট চৌধুরী মুশফিক মুনিম, ডাইরেক্টর খন্দকার ইসরার আহমদ রকি, মো. নাফিস জুবায়ের চৌধুরী, জেসিআই বাংলাদেশের ডাইরেক্টর সালেহীন এফ নাহিয়ান, মাসনুন আকিব বড় ভূঁইয়া, গালিব দাইয়ান চৌধুরী অমিত, আসাদুজ্জামান তানভির, মো. আব্দুল কাদির, জুবায়ের হক, সানোয়ার মোর্শেদ, মেহেদী হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫২ বার
সর্বশেষ খবর
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
- বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের ফুলেল শুভেচ্ছা


