শিরোনামঃ-

» স্বর্ণপদক গ্রহণ করতে জাপান যাচ্ছেন সিলেটের আলোকচিত্রী এনাম

প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জাপানের ‘আশাই সিম্বন’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগীতায় স্বর্ণ পদক গ্রহণ করতে দেশ ত্যাগ করছেন সিলেটের আলোকচিত্রী মোহম্মদ এনামুল হক এনমা। আগামী ১৯ মার্চ জাপানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন তিনি।

Manual3 Ad Code

আগামী ২৪ তারিখ জাপান টোকিওর আশাই সিম্বনের প্রধান কার্যালয় সুকিজি চউ-কুও’তে স্থানীয় সময় বেলা দুইটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে (এনামুল হক) স্বর্ণ পদক ও সনদপত্র প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে আগামী ২৭ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

জাপানের ‘আশাই সিম্বন’ আলোকচিত্র প্রতিযোগিতার কর্তৃপক্ষের প্রেরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় ৪০ দেশের আলোকচিত্রীর নয় হাজার দুই শত ছবির মধ্যে তার তোলা নারী চা-শ্রমিকের সাদা-কালো ‘BANYAN TREE’ শিরোনামে ছবিটি নির্বাচকেরা গোল্ড মেডেল পুরষ্কারে জন্য নির্বাচিত হয়। সংক্ষিপ্ত সফরে জাপান যাত্রা এবং এ সফলতার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছেন আলোকচিত্রী  মোহম্মদ এনামুল হক এনাম।

Manual2 Ad Code

উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজিত দুর্নীতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, ডেইলি স্টার আলোকচিত্র প্রতিযোগিতা, রয়েল ফটোগ্রাফিক সোসাইটি, থাইল্যান্ড সিনা আন্তর্জাতিক ফটো অ্যাওয়ার্ড, সুইজারল্যান্ড এম্বেসির আয়োজিত ছবি প্রদর্শনী, ফিনল্যান্ডের চতুর্থ আন্তর্জাতিক ছবি প্রদর্শনী, ফটোগ্রাফিক সোসাইটি অফ অ্যামেরিকাসহ দেশের আরও নানা প্রতিযোগিতা এবং প্রদর্শনিতে সম্মাননা পেয়েছেন আলোকচিত্রী এনামুল হক। বর্তমানে তিনি সিলেটের আলোকচিত্র জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ফোকাস ফটোগ্রাফি’ পরিচালনা করছেন। সেই সঙ্গে  সিলেট ফেটোগ্রাফিক সোসাইটির কর্মশালা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930