শিরোনামঃ-

» শৈলীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ উৎসব

প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রগতিশীল পাঠক সংঘ শৈলীর উদ্যোগে শনিবার (১৭ মার্চ) সংগঠনের কার্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে শৈলীর উদ্যোগে ছিন্নমূল শিশু উন্নয়ন সংগঠন পরিচালিত মুক্তস্কুলের  সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

শৈলীর প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আযহারের সভাপতিত্বে এবং শৈলীর সাধারণ সম্পাদক ও রসময় স্কুলের শিক্ষক মো. আব্দুন নুরের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শৈলীর পৃষ্ঠপোষক ও জাতীয় যুব সংগঠক মো. এহছানুল হক তাহের।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শৈলীর সভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এম. ছাব্বির আহমদ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁর সভাপতি মিছবাউল হক চৌধুরী, মুক্তস্কুলের স্বেচ্ছাসেবক শিক্ষক আবুল কালাম আজাদ, এ এইচ রিয়াদ, অসিত মল্লিক, শাকিলুর রহমান, আব্দুল্লাহ আল লোকমান, আবু রায়হান, ওয়াফি আহমেদ, শৈলীর সংগঠক জাহিদুর রহমান, ইমরান আহমদ, আহসানুল হক, নূর উদ্দিন, এস.এম.তানভীর, সুমন আহমদ, মিজানুর রহমান, আশফাক আহমদ, জাকের আহমদ, আফসার চৌধুরী, মাহফুজুর রহমান রাসেল, মো. আশিক আহমদ, শামসুল ইসলাম সাদিক, মো. আব্দুর রাকিব, সৈয়দা তাসনিম নিশু, চাঁদনী সুলতানা মখন, কাওসার আহমদ, দুলাল আহমদ, রাহাত আহমদ প্রমূখ।

Manual6 Ad Code

অনুষ্ঠান শেষে মুক্তস্কুলের  শিশু শিক্ষার্থী ও শৈলীর সংগঠকদের নিয়ে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার পর্যন্ত এক আনন্দ র‌্যালী বের করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30