শিরোনামঃ-

» আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষে রাগীব-রাবেয়া মেডিকেলে পুষ্পস্তবক অর্পণ করলেন মিসবাহ সিরাজ

প্রকাশিত: ১৫. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নেপালের কাঠমান্ডুতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১১ শিক্ষার্থীর স্মরণে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে কলেজে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এছাড়া আহতদের সুস্থতাও কামনা করেন।

Manual1 Ad Code

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম দাউদ, হাসপাতালের গভর্নিং বডির সদস্য সাদিকা জান্নাত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমদ, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহাদত খান দবীর, আওয়ামী লীগ নেতা সাব্বির খান, দেওয়ান সাকিব আহমদ, অ্যাডভোকেট মিসবাহ সিরাজের মেয়ে মুনতাহা আহমেদ পিউলি প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930