শিরোনামঃ-

» সিলেট চেম্বার নেৃতৃবন্দের সাথে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১২. মার্চ. ২০১৮ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রবিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬:৩০ টায় চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন- বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ সিএনজি ফিলিং স্টেশন মালিকদের কল্যাণে কাজ করে আসছে। ইতোমধ্যে এ সংগঠনের কার্যক্রম অনেকদূর বিস্তৃত হয়েছে।

তিনি এ সংগঠনের সিলেট শাখার নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত কমিটি সিলেটের সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকদের স্বার্থ রক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে।

সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মাহমুদ সৌজন্য সাক্ষাৎ সভা আয়োজনের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Manual8 Ad Code

তিনি নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এখাতের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি একনিষ্ঠভাবে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সিলেট জেলার সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকদের বিভিন্ন সমস্যাবলী সমাধানে তিনি সিলেট চেম্বারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code

তিনি সিলেট পর্যটন নগরী হিসেবে পর্যটকদের সুবিধার্থে রমজান মাসসহ অন্যান্য সময়ে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা রাখার ব্যাপারে চেম্বারের সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, হুমায়ুন আহমেদ, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সদস্য সাজওয়ান আহমেদ, ফয়েজ উদ্দিন আহমেদ, হাজী মো. ইউছুফ আলী, রিশাদ আজিম, আলী আফছার মো. ফাহিম প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930