শিরোনামঃ-

» সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধে জাতি সংঘকে আরো উদ্যোগী হওয়ার আহবান শিক্ষার্থীদের

প্রকাশিত: ১১. মার্চ. ২০১৮ | রবিবার

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা, প্রতিনিধি: ‘বিশ্ব বিবেকের নিরবতা, কোথায় আজ মানবতা’ ধর্মের চাইতে মানবতা বড়’ এই প্রতিপাদ্য নিয়ে সিরিয়ায় নৃশংসভাবে নারী-পুরুষ ও শিশুদের হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত।

Manual4 Ad Code

রোববার (১১ মার্চ) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের উদ্যোগে ইনস্টিটিউট এর সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত।

Manual7 Ad Code

ইনস্টিটিউট শিক্ষার্থী সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও মোঃ নাঈমুল ইসলাম এর পরিচালনায় শিক্ষার্থীরা বক্তব্যে বলেন- সিরিয়ায় ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে।

নির্বিচারে নৃশংসভাবে নিরপরাধ নারী-পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। অসহায় নারী, পুরুষ ও শিশুরা হত্যার দৃশ্য দেখে লজ্জাজনকভাবে বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই ভয়াবহ গণহত্যায় বিশ্ব বিবেক নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।’ সিরিয়ায় নারী-পুরুষ ও শিশুসহ গণহত্যা বন্ধে বিশ্ব বিবেককে ঐক্যবদ্ধ ও জাতি সংঘকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহবান জানান শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইনস্টিটিউট শিক্ষার্থী মোসাদ্দেক বিন রিফাত, মো. মহি উদ্দিন, আফজাল হোসেন, নূর মোহাম্মদ রুবেল, আব্দুল মোমিন, রুহেল হোসেন, রুহুল আমিন, শামছুদ্দিন শুভ, মো. দিলোয়ার হোসেন, তাহরিম বক্স, সাজিদুর রহমান এহিয়া।

Manual4 Ad Code

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত থেকে সফল করতে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন বদরুল ইসলাম, রাহিম আহমদ, নাইমুর রহমান, জয় দত্ত, বিপুল দাস শুভ্র, সম্রাট দাস, মো. ইমরান আহমদ,  সাগর সরকার, সিদ্দিক হোসাইন, বিজয় সরকার প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30