শিরোনামঃ-

» বিদায়ী কর কমিশনারকে সিলেট চেম্বারের পক্ষ থেকে সংবর্ধনা ও নতুন কর কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বুধবার (৭ মার্চ)  সন্ধ্যা ৭টায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে কর অঞ্চল-সিলেট এর বিদায়ী কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ-কে সিলেট চেম্বারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান এবং নবনিযুক্ত কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সভায় বিদায়ী কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বিদায় সংবর্ধনা প্রদানের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি বলেন- সিলেটের ব্যবসায়ীরা কর প্রদানে অত্যন্ত আন্তরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি সরকারের রাজস্ব আহরণ, রাজস্ব সংলাপ ও সিলেটের ব্যবসায়ীদের কর প্রদানে উদ্বুদ্ধকরণে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সিলেটে কর কমিশনারের দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

নবনিযুক্ত কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন বলেন- ব্যবসায়ী ও কর বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকা একান্ত জরুরী। এটি কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক ভূমিকা পালন করে।তিনি সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে অতীতের মতো তার দায়িত্বকালেও সিলেট চেম্বারের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন- বিদায়ী কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ তার প্রায় দেড় বছরের দায়িত্বকালে সিলেটের ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক স্থাপনে সফল হয়েছেন।

Manual6 Ad Code

তার দায়িত্বকালে সিলেটের ব্যবসায়ী ও করদাতাগণ স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করতে পেরেছেন। ব্যবসায়ীদের যেকোন সমস্যা সমাধানে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। বিশেষ করে তার সংস্কৃতিমনা ও হাস্যোজ্জ্বল মনোভাবের জন্য সিলেটের ব্যবসায়ীগণ তাকে স্মরণ করবে।

Manual4 Ad Code

এছাড়াও তিনি নবনিযুক্ত কর কমিশনারকে সিলেটে স্বাগত জানান এবং সুষ্ঠুভাবে কর আদায়ের সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- অতিরিক্ত কর কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার তৌহিদুল মুনিব, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, প্রাক্তন সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বারের পরিচালক ও ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক মোঃ হিজকিল গুলজার, পরিচালক জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, হুমায়ুন আহমেদ, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুজিবুর রহমান মিন্টু, সিলেট কর আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী খোকন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল ফজল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930