শিরোনামঃ-

» বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

প্রকাশিত: ০৬. মার্চ. ২০১৮ | মঙ্গলবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিশ্বের ১২১টি দেশের সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়া দিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী বৃহস্পতিবার (৮ মার্চ) আবদুল হামিদ ভারত যাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে আইএসএ’র সদর দপ্তর। প্রেস সচিব আরও জানান, সম্মেলনে যোগ দেওয়ার আগে মেঘালয়ে যাবেন আবদুল হামিদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অবস্থানকালীন বিভিন্ন স্থান পরিদর্শন করবেন তিনি।

Manual5 Ad Code

আবদুল হামিদ ১৯৭১ সালে মেঘালয়ের বালাটে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসরমারিক সম্মান ‘স্বাধীনতা পদক’ও পেয়েছেন তিনি। মেঘালয় থেকে আসামের গুয়াহাটি হয়ে দিল্লি যাবেন রাষ্ট্রপতি। ১২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে ভারতে রাষ্ট্রপতির সফর সূচি সম্পর্কে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে বঙ্গভবনে যান ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930