শিরোনামঃ-

» প্রাইভেট ইউনিভার্সিটি জোন তালামীযের অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ০১. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগের মাধ্যম যেন জ্ঞানার্জনে প্রতিবন্ধক না হয়  – রেদওয়ান আহমদ চৌধুরী
বাংলাদেশ  আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন,  সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে শিক্ষার্থীরা আসক্ত হয়ে পড়েছে। এ ধরণের আসক্তি পাঠ্যাভ্যাসের ক্ষেত্রে প্রতিবন্ধক। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ছাত্র সমাজকে সচেতন হতে হবে। বিশেষ করে ফেসবুক ব্যবহারে নিছক আবেগপ্রবণ না হয়ে মূল্যবোধের পরিচয় দিতে হবে। ইসলামী তাহযীব ও তামাদ্দুন পরিপন্থি সেলিব্রেশন থেকে বিরত থাকতে হবে।

Manual4 Ad Code

তিনি বুধবার (২৮ ফ্রেব্রুয়ারি) প্রাইভেট ইউনিভার্সিটি জোন আয়োজিত ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যম: অপব্যবহার রোধে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন।

Manual7 Ad Code

বুধবার (২৮ ফ্রেব্রুয়ারি) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সভাপতি মুহাম্মদ মাসরুর হাসান জাফরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন নাজিমের পরিচালনায় অভিষেক ও সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি মো. দুলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মুরাদ আলম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিজামুল ইসলাম আব্বাসী,  প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাবেক সভাপতি জামিল আহমদ, মো. জালাল আহমদ,  ময়নুল হক মাহবুব, ফখরুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক আহমদ শরীফ।

Manual1 Ad Code

হাফিজ আব্দুল মজিদের কোরআন তেলাওয়াত ও কাশিম আহমদের নাতে রাসূল পরিবেশানায় সূচিত অনুষ্ঠিত উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সহ সভাপতি নাইম হোসেন,  সহ সাধারণ সম্পদক আবু সাইদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ,  প্রচার সম্পাদক শাফিউর রহমান, অর্থ সম্পাদক শেখ আলী হোসেন, সহ অফিস সম্পাদক শেখ সাজু  আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান রাহাত, সহ প্রশিক্ষণ সম্পাদক শাওন মোহাম্মদ,  শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম,  সদস্য মো. রুহুল আমিন, আনিসুর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930