শিরোনামঃ-

» বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মননোয়ন সংগ্রহ

প্রকাশিত: ০১. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় প্রেরিত মনোনয়নপত্র সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদের কাছ থেকে বৃহস্পতিবার (১ মার্চ) সকালে সোবহানীঘাটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে সংগ্রহ করেন প্রার্থীরা।

Manual3 Ad Code

মনোনয়ন পত্র প্রদান কালে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমন ও মাজহারুল ইসলাম রাসেল।

Manual1 Ad Code

বিএনপির মনোনয়ন সংগ্রহ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ১নং সদর ইউনিয়নের মুরাদ হোসেন, ২নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে সুফিয়ানুল করিম চৌধুরী, ৩নং ঘিলাছড়া ইউনিয়নে আফতাব আলী, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের আহমদ জিলু ও ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে এমরান আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031