শিরোনামঃ-

» ওসমানীনগরে সন্ধ্যানী লাইফ ইনস্যুরেন্সের চেক ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার


Manual6 Ad Code

আতাউর রহমান কাওছার, ওসমানিনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে সন্ধ্যানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী চেক ও পুরস্কার বিতরণ করেছে।

Manual4 Ad Code

বোরবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গোয়ালাবাজারস্থ শাখা অফিসে বীমার মেয়াদ উর্ত্তীণ গ্রাহক ও ব্যবসা সফল কর্মকর্তাদের মধ্যে চেক ও পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

গোয়ালাবাজার শাখা ইনচার্জ ও আঞ্চলিক সমন্বয়কারী অশোক কুমার দেব এর সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।

Manual6 Ad Code

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সন্ধ্যানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সিনিয়র ডিজিএম রাশেদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, ব্যবসায়ী নিধির সূত্রধর ও জেলা সমন্বয়কারী ববিতা বর্মণ।

অনুষ্ঠানে ২২জন গ্রাহকদের মধ্যে  মেয়াদ উর্ত্তীণ বীমার ১০ লক্ষ ৭০ হাজার ৯শ’ টাকার চেক ও সন্ধানী লাইফ ইনসুরেন্স এর ব্যবসা সফল ১০জন কর্মকর্তার মধ্যে কোম্পানীর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন সরকারবাজার অফিস ইনচার্জ আব্দুল খালিক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে কর্মকর্তাদের নিয়ে এক উন্নয়ন সভা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30