শিরোনামঃ-

» রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম প্রাচীন মানব সেবামূলক সংগঠন- ড. এম তৈয়ব চৌধুরী

প্রকাশিত: ২৪. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রোটারি ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান ড. এম তৈয়ব চৌধুরী বলেছেন, রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম প্রাচীন মানব সেবামূলক সংগঠন। এই সংগঠন প্রায় ২ শতাধিক দেশে দূর্যোগ মোকাবেলা, পোলিও নিরোধ সহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বাংলাদেশের শহর, গ্রাম, পাড়া মহল্লায় সকল রোটারীয়ানরা মানবসেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। রোটারিয়ানদের মানবসেবায় আরো উদ্ভুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Manual4 Ad Code

তিনি শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রোটারি ইন্টারন্যাশনাল এর ১১৩ তম জন্মদিন উপলক্ষে রোটারি ডিষ্ট্রিক্ট বাংলাদেশ-৩২৮২ সুরমা জোন’র পক্ষ থেকে রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটি’র উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন থেকে র‌্যালিটি শুর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়ানো ও শুভেচ্ছা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটি’র চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মো.ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও রোটারিয়ান পিপি একেএম সামসুল হক দিপু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আনোয়ার হোসেন।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিডিজি রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, ডিষ্ট্রিক্ট ট্রেজারার রোটারিয়ান পিপি মনিরুজ্জামান, এসিষ্ট্যান্ট গর্ভণর রোটারিয়ান পিপি মো. সেলিম খান, ক্লাব এডভাইজার রোটারিয়ান পিপি কফিল উদ্দিন বাবলু।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30