শিরোনামঃ-

» মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট।

Manual8 Ad Code

অন্যতম সদস্য মো. আবুল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন- কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মো. আসাদ, সাবেক সভাপতি এডভোকেট স্বপন দাস, সহ-সভাপতি খায়রুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভাপতি সিরাজুল হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, বিধু ভূষন ভট্রাচার্য, গোলাম রাব্বানী চৌধুরী, আতাউর রহমান সেগুল, মমিনুল হক, মো. কামাল আহমদ, ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. বাহাউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, এহছানুর রহমান শাহীন, জহিরুল ইসলাম, মো. খায়রুল আলম প্রমূখ।

Manual6 Ad Code

বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন- মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এদিনকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা নিজেদের মধ্যে ধারণ করতে হবে। বাংলা ভাষাকে সর্বত্র প্রয়োগ করতে হবে। এখনো যেখানে বাংলা ভাষার প্রচলন হয়নি। দ্রুত সেখানে তা প্রয়োগ করতে হবে। তবেই শহীদদের প্রতি আতœত্যাগের মূল্যায়ণ করা সম্ভব।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031