শিরোনামঃ-

» শাহপরান (র.) খাদিম আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠাণ ও পুরস্কার বিতরণী সম্পন্ন

প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ সিলেট নগরীর উপকন্ঠ খাদিমপাড়ায় শাহপরান (র.) খাদিম আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক শাহ্ আলম কবির সজিব ও সহকারী শিক্ষক আব্দুল মতিন পিন্টুর পরিচালনায় এবং অত্র স্কুলের সভাপতি এস এম কাবুল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ুন কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৈয়দ ফিরোজ মিয়া খাদিম, কর আইনজীবী রোটারিয়ান মো. কামাল আহমদ, স্কুলের ডাইরেক্টর বোর্ডের চেয়ারম্যান মাওলানা মুশতাক আহমদ চৌধুরী ও ডারেক্টর নজিবুল ইসলাম চৌধুরী (সুমন)।

Manual4 Ad Code

প্রধান অতিথি হুমায়ুন কবির চৌধুরী স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে অত্যন্ত মুগ্ধ হন। তিনি ছাত্রদের ভূয়শী প্রশংসা করেন। স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্ঠাকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এই স্কুলের জন্য তাঁর সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

Manual1 Ad Code

বিশেষ অতিথি রোটারিয়ান মো. কামাল আহমদ বলেন- এই স্কুলের বয়স খুব কম। কিন্তু এই কম সময়ের মধ্যে স্কুলটি যেভাবে এগিয়ে যাচ্ছে অদুর ভবিষ্যতে সিলেটের স্বনামধণ্য কয়েকটি স্কুলের মধ্যে এই স্কুলটি স্থান করে নিতে সক্ষম হবে। তিনি আরো বলেন- সিলেটে আরো অনেক স্কুল আছে কিন্তু একমাত্র ক্যাডেট ব্যতিত ক্যাডেটের ষ্টাইলে ছাত্র-ছাত্রীদের ড্রেস আপ সত্যিই কর্তৃপক্ষ প্রশংসার দাবীদার। তিনি স্কুলের সংশ্লিষ্ট সকল ডাইরেক্টরবৃন্দ, শিক্ষক ও অভিভাবকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের প্রতি শুভ কামনা করেন।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে এস এম কাবুল আহমদ বলেন- আমরা কোন ব্যবসার উদ্যেশ্যে এই স্কুলটি গড়ে তোলিনি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক পদ্ধতিতে তথ্য প্রযু্ক্তি নির্ভর সঠিকভাবে শিক্ষাদান। সকল অভিভাবক ও শুভাকাংখীদের সহযোগিতায় আশা করি আগামী ১০ বছরের মধ্যে সিলেটের সেরা ১০টি স্কুলের মধ্যে এই স্কুলটি অন্যতম হিসেবে স্থান করে নিবে ইনশা আল্লাহ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক আরিফ আহমদ রাব্বানী, এমদাদুর রহমান, আদনান চৌধুরী, রাবিয়া সুলতানা পলি, মিনারা ইয়াসমিন, খাদিজা ইসলাম বৃষ্টি, রোমানা আক্তার, তানজিন আক্তার জলি প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930