- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» সিলেট ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ এর সমাপনী অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠান
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০.০১ টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে শাহী ঈদগাহস্থ সিলেট সদর উপজেলা মাঠে আয়োজিত সিলেট ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ এর সমাপণী অনুষ্ঠান ও সমাপণী র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: কামরুল আহসান,বিপিএম,বিভাগীয় পুলিশ কমিশনার,সিলেট রেঞ্জ,সিলেট।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মো.আশফাক আহমদ, উপজেলা চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা পরিষদ,সিলেট। মো. ফয়ছল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার,সিলেট মেট্রোপলিটন পুলিশ। শফিউল আলম চৌধুরী নাদেল,পরিচালক,বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। মো.আশরাফ হোসেন,ভারপ্রাপ্ত কর্মকর্তা, এয়ারপোর্ট থানা।
সভায় সভাপতিত্ব করেন- হাসিন আহমদ, সভাপতি, এসএমসিসিআই। সভার শুরুতে সম্মাণীত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।স্বাগত বক্তব্য রাখেন, মো. আব্দুল জব্বার জলিল,আহবায়ক-সিলেট ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ আয়োজক কমিটি। সভায় আরো বক্তব্য রাখেন,বিশেষ অতিথি মো.আশফাক আহমদ,শফিউল আলম চৌধুরী নাদেল, মো.ফয়ছল মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) কে এরকম একটি সফল মেলা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।পাশাপাশী মেলায় আগত সকল ক্রেতা সাধারণকেও ধন্যবাদ জানান। তিনি বলেন সিলেটে এরকম বড় পরিষরে ব্যবসায়ীদের পণ্য সামগ্রী প্রদর্শনের এবং বিপণনের কোন ব্যবস্থা নাই। তাই প্রতিযোগীতামুলক বিশ্বে পণ্যের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এরকম মেলা আয়োজন খুবই প্রয়োজন।ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মেট্রোপলিটন চেম্বারের এরকম আয়োজন খুবই প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে হাসিন আহমদ বলেন, ব্যবসায়ীদের পণ্যের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে এবং ব্যবসায়ীক দক্ষতা বৃদ্বির লক্ষ্যে আমাদের এই আয়োজন। তিনি মেলায় অংশগ্রহনকারী দেশী বিদেশী সকল স্টল ও প্যাভিলিয়ান মালিকদের মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ধন্যবাদ জানান। মেলাকে সফল করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সদর উপজেলা পরিষদ, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শাহী ঈদগাহ এলাকাবাসী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, এসসিএস ক্যাবল সিস্টেম (প্রা:)লি:, নিরাপত্তার কাজে নিয়োজিত আইন শৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীসহ মেলায় আগত সকল ক্রেতা সাধারণ ও দর্শনার্থীদের মেট্রোপলিটন চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে মেলার প্রধান সমন্বয়কারী এবং এসএমসিসিআই এর সদস্য এম,এ মঈন খাঁন(বাবলু)কে মেলা সফলভাবে পরিচালনার জন্য সম্মাননা ক্রেস্টও সনদপত্র প্রদান করা হয় এবং মেলায় আগত স্টল ও প্যাভিলিয়ান মালিকদের মাঝে ক্রেস্ট ও সরদপত্র বিতরন করা।
মেলা চলাকালীন সময়ে ক্যান্সার আক্রান্ত ০২(দুই) জন শিশুর জন্য দুইটি বক্সের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। শিশু দুইটির অভিবাকের হাতে সংগৃহীত অর্থ মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে তুলে দেয়া হয়।
মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপণী অনুষ্ঠানের শুরু করা হয়। সমাপণী অনুষ্টান শেষে সমাপণী র্যাফেল ড্র অনুষ্টিত হয়।
মাননীয় প্রধান,বিশেষ অতিথির সম্মুখে এবং এসসিএস ক্যাবল সিস্টেম (প্রা:)লি: এর মাধ্যমে সরাসরি প্রচারের মাধ্যমে র্যাফেল ড্র অনুষ্টিত হয়। মাননীয় প্রধান অতিথি মহোদয় ১ম ও ২য় পুরষ্কার বিজয়ী দুইজন কার বিজয়ীর নাম ঘোষনা করেন। ১ম পুরষ্কার বিজয়ী কুপন নং-ঙ ৪৯৩৭৯৭, ২য় পুরষ্কার বিজয়ী কুপন নং-খ ২২১২৯৩।১ম ও ২য় পুরষ্কার বিজয়ী ভাগ্যবানদের হাতে মাননীয় প্রধান অতিথি প্রতিকি চাবী তুলে দেন।
পরবর্তীতে বিশেষ অতিথিবৃন্দ পর্যায়ক্রমে আরো ৪৯ জন পুরষ্কার বিজয়ীর নাম ঘোষনা করেন। পুরষ্কার বিজয়ী কুপন নং পর্যায়ক্রমে -ক ৮২৭২৩,খ ২৮৫০২০,গ ২৭৩০৩২,ঙ ৪২৫৯২৯,গ ২৭০৫৮২,ঘ ৩৮৫৭০২, ক ১০৯১৩৯, ঙ ২১৪০৯১, ঙ ৪৬৯২৬৯, ঙ ২২১৫০,ঘ ৩৭৯১৮৫, ক ১০৭৯০২, ঙ ৪৫৮৯৯৫, খ ৩৮১৫৫, ক ১৪৪৫৩০, ঘ ৫৭৬৫৬, ঘ ৩৮৫৩৭৪, ক ১৬২৯২৫, ক ১৭১৭৮৬, ক ১০০১৭১, গ ৩৩৯৯৪২, ঙ ২০১৩৭, ঙ ৪৭৫৮৩৮, খ ১৯১৩০৬, ক ৮১৯৯৮, খ ১০৬৩১, ঙ ৪৭৮৮৩৮, ক ৬৫৯৪৯, গ ৫৩৪১৮,খ ২১৮১৯৪,খ ২১৮০৭১, ঘ ৩০২৩৪২, খ ২২২৮৯৯, ঘ ৮৭২৭৩, ঘ ৪৩২৫১,গ ২৬৩৪৪২, ক ২৭৭৩১, ঙ ৬১৭১৫,গ ৩৩১৬৫১, গ ১৩৮৭১,ঘ ৫৬৪১৭, গ ৩৩৮০৭৮, ঘ ৩৬৯৯৮২, ক ৬৬০৩০,খ ২০২৩৯৬, গ ৮১৫৮২, ঘ ৩৬৮৭৯৯, ঘ ৩৯৩০৩৭,ঙ ২০০১৪।
সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন,পরিচালক মাহবুবুর রহমান, রাজিব ভৌমিক, মো. ইলিয়াছুর রহমান,মো. বদরুল ইসলাম, সাব্বির আহমদ চৌধুরী,এসএমসিসিআই এর সদস্যবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার নের্তৃবৃন্দ, শাহী ঈদগাহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ,মেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৫ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ


