- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» বিএনপি নেতা হাবিব-উন-নবী সোহেল আটক!
প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। এই আটকের তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশ ও র্যাবের একাধিক সূত্র এই আটকের বিষয় অস্বীকার করেছে।
রাজধানীর মালিবাগ থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে সোহেলকে আটক করা হয় বলে বিএনপির একাধিক সূত্রের দাবি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করতে সিলেট যান। চেয়ারপারসনের সফরসঙ্গীদের সঙ্গে হাবিব-উন-নবী খান সোহেল ছিলেন।
আজ ভোররাত ৪টার দিকে খালেদা জিয়া ঢাকা ফেরেন। সোহেল মালিবাগের একটি বাসায় ছিলেন। সেখান থেকে তাঁকে ভোররাত সাড়ে ৪টার দিকে আটক করা হয় বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাকে ভোরে হাবিব-উন-নবীর পরিবার থেকে জানানো হয়েছে যে তাঁকে আটক করা হয়েছে।’
বিএনপির চেয়ারপারসনের প্রেস বিভাগের কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ সকালে সাংবাদিকদের বলেন, ‘হাবিব-উন-নবী সোহেলকে আটক করা হয়েছে বলে আমরা জেনেছি।’
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম-কমিশনার আবদুল বাতেন, র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইমরানুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেউ সোহেলকে গ্রেপ্তারের কথা স্বীকার করেননি।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮১ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার


