শিরোনামঃ-

» সিলেটের পথে বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০১৮ | সোমবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং মেম্বার শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

Manual1 Ad Code

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া নয়টায় গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। দিদার জানান, সোমবার বিকালে হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার শরীফ জিয়ারত শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।

এর আগে রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে একদফা আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক রাত সোয়া ১০টায় শেষ হয়।

Manual4 Ad Code

এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের সিলেট সফরে যাওয়ার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। সব কিছু নির্ভর করবে সার্বিক পরিস্থিতির উপর।

Manual8 Ad Code

৫ ফেব্রুয়ারি সিলেট গিয়ে ওইদিনই হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন বেগম জিয়া। এরপর ওইদিনই তিনি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন। তবে সিলেটে বেগম জিয়া কোন জনসভা করবেন কিনা বা করলেও সেটি কোথায় হবে- সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

Manual4 Ad Code

গত ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১ ফেব্রুয়ারি সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031