শিরোনামঃ-

» বাড়িতে বাবার মরদেহ রেখে এস.এস.সি পরীক্ষা দিলো তাহমিনা!

প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

Manual2 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাবার হাত ধরেই প্রথম স্কুলযাত্রা তাহমিনার। তার কাছেই প্রথম হাতেখড়ি। প্রতিটি পরীক্ষার আগের রাতে তার থেকে বাবার দুশ্চিন্তাই ছিলো বেশি। অথচ আজ মাধ্যমিকের চৌকাঠ পেরোতে বাবাকে ছাড়াই যেতে হয়েছে পরীক্ষার হলে। কেননা বাবা আজ নিষ্প্রাণ, নিথর।
ফরিদপুরের সদরপুরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এস.এস.সি পরীক্ষার প্রথম দিনে তাহমিনা বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম দিনে বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষা ছিলো তার।
জানা গেছে, সহপাঠী ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় তাহমিনা পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র শোকের ছায়া নেমে আসে। তাহমিনা এক হাতে চোখ মুছেছে আর অন্য হাতে খাতায় উত্তর লিখেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিট্রেট পূরবী গোলদার তাহমিনাকে সান্ত্বনা দিতে কেন্দ্রে যান।
জানা গেছে, তাহমিনার বাবা মো. তোফাজ্জেল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মধ্য বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন। সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তাহমিনা তার বড় মেয়ে। মেজ ছেলে আজিজুল ইসলাম এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে ও ছোট মেয়ে লাবনী বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্র।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930