- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» আজই অভিযান পরিচালনা করা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অভিযান চালানোর কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য কাজী ফিরোজ রশীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকেই অভিযান চালাব।’
পয়েন্ট অব অর্ডারে কোন সংসদ সদস্যের বক্তব্যের পর সরকার প্রধানের পক্ষ থেকে এমন তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার ঘটনা বিরল।
বুধবার (৩১ জানুয়ারি) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির জ্যেষ্ঠ সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, ছোট ছোট শিশু রাস্তায় মাদক নেয়। গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকায় লাইসেন্সবিহীন নাইটক্লাবে রাতে পার্টি হয়। সেখানে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। তিনি প্রশ্ন রাখেন, সমাজ এভাবে ধ্বংস হয়ে যাবে?
এ সময় মাইক চালু না করে সংসদ নেতা শেখ হাসিনা জানতে চান, রাজধানীর কোন কোন এলাকায় এসব কাজ হয়।
পরে ফিরোজ রশীদ বলেন, গোলাপ শাহ মাজার, হাইকোর্ট, কমলাপুর, নয়াপল্টন, গুলিস্তান পার্কে গেলে এই মুহূর্তে অন্তত ৫০০ মাদকসেবী পাওয়া যাবে।
এরপর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যে কথা বললেন, আমি নোট নিচ্ছি। আজকেই অভিযান চালাব। কারণ আমরা চাই না এ ধরনের ঘটনা ঘটুক।’
প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় বিশেষ নজর দেওয়া এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশনা দেন।
রাজধানীর অভিজাত এলাকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তবে গুলশান…ওই সব এলাকায় সেই হাইফাই সোসাইটির লোকেরা কি করে, সেখানে কতটুকু আর কি করা যেতে পারে। গুলশানবাসী যদি এ বিষয়টি দেখে, তাহলে ভালো হয়। তবুও আমরা চেষ্টা করব।’
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৫ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর