শিরোনামঃ-

» এড. লুৎফুর রহমানকে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সংবর্ধনা

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৮ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু পরীক্ষিত সৈনিক সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কামান্ড শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা জেলা সন্তান কমান্ডের সভাপতি সালাউদ্দিন পারভেজ এবং সাধারন সম্পাদক মো. জবরুল হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ান গৌছ সুলতান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ’র ১ম প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, সদস্য লোকমান মিয়া। আরো বক্তব্য রাখেন  মহানগর ডেপুটি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আব্দুল মনাফ খান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সহকারী কমান্ডার আতিক আহমদ চৌধুরী, সদর উপজেলা কামান্ডার এরশাদ আলী, দক্ষিন সুরমা উপজেলা কামান্ডার কুটি মিয়া, সদর উপজেলা ডেপুটি কামান্ডার নাজিম উদ্দিন, সদর সহ কামান্ডার খুরশিদ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, জেলা যুব কমান্ডের শাহিন আহমদ চৌধুরী নয়ন, সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, সাধারণ সম্পাদক বদরুল আলম বুলবুল, সন্তান কমান্ডের সদস্য শামীম আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এর পরে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল বের করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031